সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ আসামী গ্রেফতার | চ্যানেল খুলনা

বেনাপোলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ আসামী গ্রেফতার

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদকসহ ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে পোর্ট থানার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা হলো, রানা (২২), সামছুর রহমান শম্পা (৪৯), আক্তার হোসেন বুনো আক্তার (২৫), আনিছুর রহমান (৪৫), হনুফা বেগম (৫০), ময়েন উদ্দিন (১৮), ইমরান হোসেন (২৪), রহমত (৪৮), আঃ হাকিম (৫৫), আসলাম মোল্যা (৩৮)।
মাদকসহ গ্রেফতারকৃতরা হলো, আবু বকর সিদ্দিক(২৫) ও জাহিদ হাসান (৩৫)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবরে, থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১২ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, মাদক বেচাকেনার অপরাধে ২০ পিচ ইয়াবা সহ আবু বকরকে ও ২৫০ গ্রাম গাঁজাসহ জাহিদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি কামাল হোসেন ভুইয়া।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।