সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট প্রশাসনের শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট প্রশাসনের শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি

খুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেসিসির ক্র্যাশ প্রোগ্রাম শুরু

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

বি.এল. কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।