সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে মারপিট করার প্রতিবাদে মানব কল্যানে আমরা সংগঠনের মানবন্ধন | চ্যানেল খুলনা

বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে মারপিট করার প্রতিবাদে মানব কল্যানে আমরা সংগঠনের মানবন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামে এক গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারপিট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার প্রতিবাদে সোমবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে মানবন্ধন করা হয়েছে।
‘মানব কল্যানে আমরা’ নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে শিক্ষার্থীরা প্রথমে উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও  পরে মোড়েলগঞ্জ প্রেস ক্লাব সামনে সহ বিভিন্ন স্থানে মানববন্ধন করে।  কুকুর নিধন নয় ধর্ষক নিধন করুন, ধর্ষকদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, ধর্ষকদের ঠাই নাই আমার সোনার বাংলায়, সুযোগ নয় নিরাপত্তা দিতে শিখি’ প্রভৃতি ব্যানার নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, এইচএম সুলাইমান আবিদ, মাহিন ইসলাম সহ বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত  ছিলেন।
মানববন্ধনে তারা বলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গৃহবধূকে নির্যাতনকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ন্যাক্কারজনক ঘটনোর সাহস না পায়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।