সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার তাবিথ-ইশরাকের যৌথ সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

বুধবার তাবিথ-ইশরাকের যৌথ সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা ডেস্কঃঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে যৌথ সংবাদ সম্মেলন করবেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। আগামী বুধবার (৫ জানুয়ারি) গুলশানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন তারা। তাবিথ আউয়ালের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান বলেন, বিএনপির দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় হবে। রাজধানীতে গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে এ সংবাদ সম্মেলন হবে।

গত শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে উত্তরে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম আর দক্ষিণে ফজলে নূর তাপস। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে দুই সিটির নগরপিতার দায়িত্ব পেয়েছেন তারা।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটে ডিএনসিসিতে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। ডিএসসিসিতে তাপস পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।