সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বীর মুক্তিযোদ্ধা শেখ হাসান আবু জাফর ঝন্টু আর নেই | চ্যানেল খুলনা

বীর মুক্তিযোদ্ধা শেখ হাসান আবু জাফর ঝন্টু আর নেই

খুলনার মহম্মদ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমিশনার, নগরীর ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আব্দুল করিম সাহেবের সেজ পুত্র, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক, সিটি কর্পোরেশনের বর্তমান কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু’র সেজ ভাই, খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক ভিপি শেখ ফারুক হাসান হিটলু’র পিতা, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা, ছোট বয়রা নিবাসী বীর মুক্তিযোদ্ধা, শেখ হাসান আবু জাফর ঝন্টু ( ৭১ ) শনিবার (৭ অক্টোবর) নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বীর মুক্তিযোদ্ধা শেখ হাসান আবু জাফর ঝন্টু ভারতের টাকী ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে ৯ নং সেক্টরের অধীনে ১৯৭১’র মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। তিনি খুলনা বেতার কেন্দ্র দখল সহ রণাঙ্গনের বহু সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৭ ই ডিসেম্বর খুলনা সার্কিট হাউস মাঠে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার বিরল সৌভাগ্যের অধিকারী ছিলেন এই বীরযোদ্ধা।

রবিবার (৮ অক্টোবর) বাদ জোহর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিগণ কে মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।