সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিয়ে করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন | চ্যানেল খুলনা

বিয়ে করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

বিয়ে করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি এখন ৬৫। এটি তার দ্বিতীয় বিয়ে। তিনি বিপত্নিক ছিলেন। বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের দ্বায়িত্বে থাকা অবস্থায় এই দ্বিতীয় কোনো মন্ত্রী বিয়ে করলেন। তবে এর আর রেলমন্ত্রীত্বে থাকা অবস্থায় বিয়ে করেছিলেন মুজিবুল হক। সেটি ছিলো তার প্রথম বিয়ে। এর আগে দীর্ঘজীবন তিনি অকৃতদার ছিলেন।

বর্তমান রেলমন্ত্রী এবার বিয়ে করেছেন শাম্মী আকতার মনি নামে এক নারীকে। যার বয়স এখন ৪২। পেশায় আইনজীবী এই নারীরও এটি দ্বিতীয় বিয়ে। রেলমন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

রেলমন্ত্রীর স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে। তিন সন্তানেরই এরই মধ্যে বিয়ে হয়ে গেছে। আর তার বর্তমান স্ত্রী শাম্মী আকতারের বিয়ে হলেও ২০১১ সালে তার বিচ্ছেদ ঘটে। এরপর তিনি ঢাকায় প্রথমে শিক্ষকতা ও পরে আইন পেশায় যুক্ত হন।

মন্ত্রী নূরুল ইসলাম পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হিসেবে সরকারের মন্ত্রিসভায় যুক্ত হন।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।