সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ | চ্যানেল খুলনা

বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ

শোলমারি নদীর দখল-দূষন রোধ, সকল বাঁধ অপসারণ এবং অবাধ প্রবাহ নিশ্চিতকরণের দাবীতে আজ ২২ সেপ্টেম্বর ২০২৪ বিশ্ব নদী দিবস উপলক্ষে বটিয়াঘাটা শোলমারী সেতুতে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘বিশ্ব নদী দিবস ২০২৪ এর অঙ্গীকার, আন্ত:সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে শোলমারি- সালতা নদী সংরক্ষণ আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনা এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। শোলমারি-সালতা নদী সংরক্ষণ আন্দোলন এর আহ্বায়ক মনোরঞ্জন ম-লের সভাপতিত্ব এবং সদস্য সচিব লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি অ্যাড. কুদরত-ই-খুদা,
সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, অজন্তা দাশ, শোলমারি-সালতা নদী সংরক্ষণ আন্দোলন এর যুগ্ম আহ্বায়ক নিতাই গাইন, ভবদহ পানি নিষ্কাষন ও কৃষি রক্ষা জোট এর আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মতলেব, বেলার বিভাগীয় সম্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহাবুবুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাংবাদিক দিপংকর রায়, আইআরভির মেরিনা যুথী, অ্যাড. জাহাঙ্গীর সিদ্দিকী প্রমুখ:।
মানববন্ধন ও সমাবশে বক্তা বলেন, শোলমারি নদী বটিয়াঘাটা ও ডুমুরিয়া অঞ্চলের জনগোষ্ঠীর কৃষি ও নৈমিত্তিক জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্ত বর্তমানে নদীর প্রবাহ না থাকায়, নদী ভরাট, নদীর দু’পাশ দখল ও ভরাটসহ বিভিন্ন কার্যক্রমের ফলে এই নদী এখন বিপর্যয়ের মধ্যে পড়েছে। বটিয়াঘাটা ব্রীজ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এই বিপর্যয়কে আরো ত্বরান্বিত করেছে। এর ফলে এলাকার কৃষক একদিকে কৃষিকাজে ও দৈনন্দিন গৃহস্থলী কাজে পানির চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে, অন্যদিকে এলাকায় দিনের পর দিন জলাবদ্ধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বক্তারা তাদের আলোচনায় জরুরীভাবে শোলমারি নদীর অবাধ প্রবাহ নিশ্চিত করতে নদীর দখল-দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। সেক্ষেত্রে প্রয়োজনে দখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করে প্রশাসনিকভাবে সেই সকল দখলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উচ্ছেদের দাবি জানান। সেই সাথে সবাইকে শোলমারি নদী রক্ষায় এগিয়ে আসবার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।