সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্বের নতুন দেশ হতে যাচ্ছে বুগেনভিলে? | চ্যানেল খুলনা

বিশ্বের নতুন দেশ হতে যাচ্ছে বুগেনভিলে?

আন্তর্জাতিক ডেস্কঃপ্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র বুগেনভিলেতে স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাধীনতার পক্ষে ভোট পড়লে এটি হতে যাচ্ছে বিশ্বের নতুন দেশ।বুগেনভিলের ইতিহাসে ঔপনিবেশিক নিপীড়ন জড়িয়ে আছে। ৯ বছরের যুদ্ধ আর ধারবাহিক শান্তি প্রক্রিয়ায় এটি এখন স্বাধীনতার পথে হাঁটছে।আগামী শনিবার বুগেনভিলের ইতিহাসে নতুন একটি অধ্যায় লেখা হবে। এর দুই লাখ সাত হাজার বাসিন্দা স্বাধীনতার পক্ষে ভোট দেবে নাকি বৃহত্তর স্বায়ত্বশাসনের পক্ষে ভোট সেটিই দেখার বিষয়।

১৮ শতকে ফরাসি অভিযাত্রী বুগেনভিলের নাম অনুসারে এই দ্বীপপুঞ্জটির নাম হয়েছিল। ১৯ শতকের শেষ ভাগে এটি জার্মান উপনিবেশে পরিণত হয় এবং তখন এর নাম দেওয়া হয় জার্মান নিউ গিনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় এর নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া এবং ১৯৭৫ সাল পর্যন্ত এর শাসন ক্ষমতা তারাই পরিচালনা করে। ১৯৭৫ সালে পাপুয়া নিউ গিনি স্বাধীন হলে বুগেনভিলে এর প্রদেশে পরিণত হয়। বর্ণবাদ আর অর্থনৈতিক নিপীড়নের শিকার বুগেনভিলে কিছুদিন পরই স্বাধীনতা ঘোষণা করে । ১৯৮৮ সাল থেকে পাপুয়া নিউ গিনির সঙ্গে শুরু হওয়া ৯ বছরের বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ে বুগেনভিলের চার থেকে ২০ হাজার মানুষ মারা যায়। ১৯৯৭ সালে আন্তর্জাতিক মধ্যস্থতায় এই যুদ্ধের অবসান হয়। এর ফলে ২০০৫ সালে স্বায়ত্তশাসিত বুগেনভিলে সরকার প্রতিষ্ঠিত হয় এবং স্বাধীনতার প্রশ্নে গণভোটের প্রতিশ্রুতি দেওয়া হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।