সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্বজুড়ে বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্ক | চ্যানেল খুলনা

বিশ্বজুড়ে বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্ক

আগামী কয়েক মাসের মধ্যে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ইউক্রেন যুদ্ধ ও ইরান-গালফ সংঘাতের কারণে জ্বালানি, সার ও খাদ্য সরবরাহে চাপ বাড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এশিয়া সোসাইটির এক আলোচনায় অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, চলমান সংঘাতের কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ শস্য রপ্তানিকারক দেশগুলো থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহনে বাধা তৈরি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

তিনি বলেন, বিশ্বের কয়েকটি বড় সার উৎপাদনকারী দেশ মধ্যপ্রাচ্য ও রাশিয়ায় অবস্থিত। সংঘাতের কারণে এসব দেশে উৎপাদন ব্যাহত হলে বৈশ্বিক সারসংকট আরও তীব্র হতে পারে।

এর সঙ্গে জলবায়ু পরিবর্তন ও সুপার এল নিনোর মতো আবহাওয়াজনিত পরিস্থিতি যুক্ত হলে আগামী কয়েক মাসে খাদ্যসংকটের ঝুঁকি বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জয়শঙ্করের মতে, জ্বালানি, খাদ্য ও সারের সংকটের পাশাপাশি অর্থের প্রবাহ কমে গেলে সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো। সংঘাতের সময় বিনিয়োগকারীরা নিরাপদ বাজারে অর্থ সরিয়ে নেওয়ায় এসব দেশের অর্থনীতি আরও চাপে পড়ে।

জ্বালানি সংকট বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়াতে পারে বলেও সতর্ক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, ইরান ও উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি আগের সংকটের প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে।

সূত্র: দ্য হিন্দু

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মার্কিন সেনা প্রত্যাহার উপলক্ষে ইরাকে ‘সার্বভৌমত্ব দিবস’ উদযাপন

লাহোরে আজারবাইজানের তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, শনাক্ত ৩

কনটেন্ট ক্রিয়েটর ভিডিওতে দেখান বিপুল টাকা-পয়সা, একরাতেই চুরি হলো ১২০ ভরি গয়না

আস্থা পুনরুদ্ধার হলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পেজেশকিয়ান

ফিলিস্তিনের জন্য নতুন করে ১০ কোটি ডলারের সহায়তা কানাডার

ইসরায়েল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্র সমাধানই বিশ্বাসযোগ্য পথ: গুতেরেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।