সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত: শবনম ফারিয়া | চ্যানেল খুলনা

বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত: শবনম ফারিয়া

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করেন ‘ব্যাডবয়’ খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। এরপর ২০ ফেব্রুয়ারি জানা যায়, আগের স্বামী রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তাম্মি। যা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। এরপর প্রচণ্ড সমালোচনার কবলে পড়েন নাসির।

সবাই যখন নাসির-তামিমার সমালোচনায় ব্যস্ত ঠিক তখনই তাদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এই নব দম্পতির প্রতি ভালোবাসা জানিয়েছেন তিনি।

শবনম ফারিয়া ফেসবুকে লেখেন, ‘যখন বাইরের পৃথিবী তোমাকে টেনে নিচে নামাতে চায়, তখন তোমার ভেতরের শক্তিটা ধরে রেখো। নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রীর প্রতি ভালোবাসা ও দোয়া রইলো। আর দয়া করে মনে রাখবেন, বিয়ে আল্লাহ ঠিক করেছেন, বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত।’

অভিনেত্রী আরও লেখেন, “আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ‘এবং তার নিদর্শন হলো তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীকে সৃষ্টি করেছেন; যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি খুঁজে পাও; এবং তিনি তোমাদের মধ্যে স্নেহ ও করুণা স্থাপন করেছেন।”

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।