সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ | চ্যানেল খুলনা

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর শোকরানা মিছিল

বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ্ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে শত শত শহীদের রক্তের বিনিময়ে তিনি আমাদের প্রিয় বাংলাদেশকে স্বৈরশাসকের কবল থেকে মুক্ত করেছেন। আমি দেশের ছাত্রসমাজ, শিক্ষকসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, আইনজীবী, কবি-সাহিত্যিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং রাজনৈতিক দলসমূহ এই আন্দোলনকে সফল করে তোলার জন্য যে অনন্য ভূমিকা রেখেছেন, এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা এই আন্দোলনের জন্য জীবন দিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি এবং তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। একইসাথে আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের তরুণদেরকে জাতি বীর হিসেবে স্মরণ রাখবে। আমাদের গর্বিত সেনাবাহিনী জনগণের পাশে থেকে দেশ ও জাতির জন্য যে ভূমিকা পালন করেছেন, সেজন্য জাতি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে।
সোমবার রাতে খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীতে এক বিশাল শোকরানা মিছিল বের করা হয়। মিছিল পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ্ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ্ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি মুহাম্মদ নূরুল্লাহ, খুলনা সদর থানা আমীর মাওলানা ওলিউল্লাহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাজফুজুর রহমান বলেন, এই পরিস্থিতিতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল স্তরের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দলসমূহ ও সর্বস্তরের জনতাকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি। বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো দুষ্কৃতিকারী যেন দেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ, সমাজ ও রাষ্ট্র গঠনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সহায় হোন।’

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।