সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিজয়ের ৫০ বছর পূর্তিতে মাগুরায় বিজয় শোভাযাত্রা | চ্যানেল খুলনা

বিজয়ের ৫০ বছর পূর্তিতে মাগুরায় বিজয় শোভাযাত্রা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার বিকালে মাগুরার শহরের নোমানী ময়দান থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়।

এই বিজয় শোভাযাত্রাটি ঢাকা রোড বাস ষ্ট্যান্ড হয়ে ভায়নার মোড় হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

জাতীয় পতাকা শোভিত শোভাযাত্রাটির শতশত ঢাক ঢোল আর হাজারো ভুবুজেলা বাঁশির পাশাপাশি দেশাত্মবোধক গানে আন্দোলিত হয়ে ওঠে সারা শহর।

এর আগে বিকাল ৩ টায় বিজয় শোভাযাত্রা আয়োজন উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, আবু নাসির বাবলু, সাংগঠানিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল প্রমূখ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।