সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএফইউজের নির্বাচন উপলক্ষ্যে কেইউজের নেতৃবৃন্দের সাথে প্রার্থীদের মতবিনিময় | চ্যানেল খুলনা

বিএফইউজের নির্বাচন উপলক্ষ্যে কেইউজের নেতৃবৃন্দের সাথে প্রার্থীদের মতবিনিময়

আসন্ন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০২১ উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্যদের সাথে পৃথক মতবিনিময় করেছেন প্রার্থীরা। গতকাল শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে মতবিনিময় সভা দুটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
সকাল ১১টায় মতবিনিময় করেন সভাপতি প্রার্থী ওমর ফারুক ও কোষাধ্যক্ষ প্রার্থী খায়রুজ্জামান কামাল। দুপুর ১২টায় মতবিনিময় করেন সভাপতি প্রার্থী আবু জাফর সূর্য ও কোষাধ্যক্ষ প্রার্থী নজরুল কবির। সভা দুটি পরিচালনা করেন কেইউজের সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।
সভায় আরও বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, এ কে হিরু, মামুন রেজা, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার ও মোঃ শাহ আলম, মো. হুমায়ুন কবীর, নেয়ামুল হোসেন কচি, জয়নাল ফরাজী, এস এম নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, আসাদুজ্জামান রিয়াজ, অরুন সাহা, অমিয় কান্তি পাল, শেখ আব্দুল হালিম, গাজী মনিরুজ্জামান, আব্দুল মালেক, ওয়াহেদ-উজ-জামান বুলু, রাশিদুল আহসান বাবলু, জাহিদুল ইসলাম, সোহেল মাহমুদ, মোঃ হেদায়েত হোসেন মোল্লা, আবু নুরাইন খন্দকার, শেখ লিয়াকত হোসেন, আমজাদ আলী লিটন, মোঃ আবুল বাশার, শেখ জাহিদুল ইসলাম, দিলীপ পাল, শেখ কামরুল আহসান, এস এম বাহাউদ্দিন, হাসানুর রহমান তানজির, সাংবাদিক শেখ সেলিম, মাহফুজুল আলম সুমন প্রমুখ।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।