সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএনপি নেতা হাবিবের জামিনের খবরে তালায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল | চ্যানেল খুলনা

বিএনপি নেতা হাবিবের জামিনের খবরে তালায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন পাওয়ার খবরে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দল আনন্দ মিছিল ও পথসভা করেছে। বুধবার (২৮ আগস্ট) বিকালে তালা প্রেসক্লাব মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে।

মিষ্টি বিতরণ করেন যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা। আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনরাস্ত মোড়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি রফিকুল ইসলাম দাদু ভাই, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।

উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি রফিকুল ইসলাম দাদু ভাই বলেন, হাইকোর্ট থেকে হাবিবের জামিন পাওয়ার খবরে আনন্দ মিছিল করা হয়েছে। আমরা খুবই আনন্দিত ও উৎফুল্ল।

জানা গেছে, কলারোয়া উপজেলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতাকর্মী। মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টের ১১নং বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।