সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপি নেতা মজনু’র ইন্তেকালে খুলনা নগর ও জেলা বিএনপির শোক | চ্যানেল খুলনা

বিএনপি নেতা মজনু’র ইন্তেকালে খুলনা নগর ও জেলা বিএনপির শোক

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উজলকুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মল্লিক মিজানুর রহমান মজনু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। শুক্রবার সকাল ১০ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপি নেতা মজনুর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো উল্লেখ করে বলেন, তিনি ছিলেন
বিএনপির একজন বিশস্ত কর্মী। রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে দলকে এগিয়ে নিতে কাজ করেছেন। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে তেরখাদার বিএনপি নেতা মোস্তাইন বিল্লাহর মৃত্যুর গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।