সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপি নেতা এজাজ আহমেদ এর ছেলের ইন্তেকালে মহানগর বিএনপির শোক | চ্যানেল খুলনা

বিএনপি নেতা এজাজ আহমেদ এর ছেলের ইন্তেকালে মহানগর বিএনপির শোক

দৌলতপুর থানা বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক এবং দৈনিক পূর্বাঞ্চলের দৌলতপুর প্রতিনিধি সাংবাদিক শেখ এজাজ আহমেদের কনিষ্ঠ পুত্র হাফেজ রমযান আল রশিদ হাসিব (২০) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)।
বৃহস্পতিবার (১২ আগস্ট) জোহর বাদ মহেশ্বরপাশা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নামাযে জানাযা শেষে তাকে স্থানীয় সরকারি গোরস্থানে দাফন করা হয়েছে। হাফেজ রমযান আল রশিদ হাসিব এর ইন্তেকালে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
উল্লেখ্য, মরহুম হাসিব গত ১১ আগষ্ট বিকেলে দৌলতপুর স্টীমার ঘাট এলাকায় ভৈরব নদে গোসল করতে যেয়ে নিঁখোজ হয় এবং সন্ধ্যা আনুমানিক ৭টার সময় তার মৃতদেহ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সে আংশিক বুদ্ধি প্রতিবন্ধী এবং মৃগীরোগে আক্রান্ত ছিল। গোয়ালখালি ক্যাডেট মাদ্রাসা থেকে পবিত্র কুরআনে হেফজ সমাপ্ত করে অসুস্থতা নিয়ে বাসাতেই অবস্থান করতো।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় বিএনপির শোক

খালেদা জিয়ার ৪১ বছরের নেতৃত্বের অবসান: শেষ হলো এক মহাকাব্যিক রাজনৈতিক যাত্রা

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।