সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপির উদ্যোগে তালায় ৫০০পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

বিএনপির উদ্যোগে তালায় ৫০০পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ করোনা ভাইরাস ও ঘুর্ণিঝড় আম্ফানের প্রাদুর্ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তালা উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় কর্মহীন ও ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র ৫০০পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ধানদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক মোহাম্মেল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান,কৃষক দলের সভাপতি আলী হোসেন,বিএনপির নেতা রাশেদুল হক রাজু,সামরুল ইসলাম মিলন,সাঈদুর রহমান সাইদ,আনিচুজ্জামান আনিচ,রুহুল কুদ্দুস,ছাত্রনেতা হাফিজুর রহমান,মেগেদী হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তালা উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় তালা উপজেলার ১২টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।