সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএইচবিএফসি এমডি’র শুদ্ধাচার পুরস্কার লাভ | চ্যানেল খুলনা

বিএইচবিএফসি এমডি’র শুদ্ধাচার পুরস্কার লাভ

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)র আওতাধীন সকল দফতর/সংস্থা প্রধানদের মধ্য থেকে বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম-কে ২০২১-২০২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এর পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার এক অফিস আদেশে এ পুরস্কারের জন্য তাঁর মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধনী) নীতিমালা ২০২১ অনুযায়ী জনাব মো. আফজাল করিম এ পুরস্কারের জন্য মনোনীত হন। জনাব আফজাল করিম-এঁর সম্মানজনক এ পুরস্কার অর্জনে বিভিন্ন দফতর, সংস্থা ও মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ পরিচালকবৃন্দ এবং প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণও তাঁর এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি

খুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেসিসির ক্র্যাশ প্রোগ্রাম শুরু

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

বি.এল. কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।