সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাড়তি জিনিস কেনা থেকে বিরত থাকুন: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

বাড়তি জিনিস কেনা থেকে বিরত থাকুন: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ অহেতুক আতঙ্কগ্রস্ত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি না করতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আতঙ্কগ্রস্ত হয়ে বাড়তি কেনাকাটা ও মজুদ করা থেকে বিরত থাকুন। এভাবে বাড়তি কেনাকাটা করে দাম বাড়িয়ে ফেলা গর্হিত কাজ।’
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দেওয়া শেষে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আতঙ্কের কিছু নেই। আমি অর্থমন্ত্রী, অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। এছাড়া আমাদের যে রিজার্ভ আছে তাতে এক বছরের খাদ্য আমরা কিনতে পারব।’
বিদেশ ফেরত বাংলাদেশিদের প্রতি প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বিদেশ থেকে আসছেন তাদের বলব এদিক ওদিক ঘোরাফেরা করবেন না। আপনি নিজেও সংক্রমিত হবেন, পরিবার সদস্যদের সংক্রমিত করবেন। অন্য আরও ১০ জনও আক্রান্ত হবে। তাই সচেতন হোন।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।