সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাড়ছে না বিধিনিষেধের মেয়াদ, `নো মাস্ক নো সার্ভিস`-এ কঠোর হবে সরকার | চ্যানেল খুলনা

বাড়ছে না বিধিনিষেধের মেয়াদ, `নো মাস্ক নো সার্ভিস`-এ কঠোর হবে সরকার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে চলমান সর্বাত্মক বিধিনিষেধ শেষ হচ্ছে ২৮ এপ্রিল মধ্যরাতে। আর বাড়ানো হবে না এর সময়সীমা। পরবর্তী শিথিলতার বিষয়ে সিদ্ধান্ত ২৮ তারিখের মধ্যে জানানো হবে। তবে চলাচলে আগের মতো মানতে হবে স্বাস্থ্যবিধি, ‘নো মাস্ক নো সার্ভিস’-এ কঠোর হবে সরকার। শুক্রবার (২৩ এপ্রিল) সংবাদমাধ্যমকে এমনটাই জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘২৮ এপ্রিল থেকে সবকিছুই শিথিল হতে শুরু করবে। তবে একটা শর্ত থাকবে, শারীরিক দূরত্ব মেনে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরেই আমাদের চলতে হবে। কেউ যেন মাস্ক ছাড়া না বের হয়। সমাজের উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই যেন মাস্ক পরে। নো মাস্ক নো সার্ভিস-এ বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।’

একটা সামাজিক আন্দোলন গড়ে তুলে সবার মাস্ক পরা নিশ্চিত করার ওপর সরকার মনোযোগী হতে চায় বলে মন্তব্য প্রতিমন্ত্রীর।

কঠোর বিধিনিষেধ থাকায় সংক্রমণের হার ও মৃত্যু কমে আসবে বলে আশাবাদী প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, জীবন ও জীবিকার কথা বিবেচনায় রেখে ২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হচ্ছে।

শপিং মল ও দোকানপাট চালু রাখাসহ যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে বলেও জানান তিনি। বলেন, ‘এখানে শর্ত থাকবে যে, তারা যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, সেটা তারা শতভাগ মেনে চলবে।’

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

রাষ্ট্রপতি ৪ দিনের সফরে পাবনায় যাচ্ছেন

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই : প্রধানমন্ত্রী

হাদি হত্যায় গ্রেপ্তার ব্যক্তিদের দেশে ফেরাতে অনুরোধপত্র পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সব বিশ্ববিদ্যালয়ে দুই মাসের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।