সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাহনের দায়িত্ব নিলেন রাশেদ আমিন বিদ্যুৎ | চ্যানেল খুলনা

বাহনের দায়িত্ব নিলেন রাশেদ আমিন বিদ্যুৎ

দেশব্যাপী টেলিযোগাযোগ ট্রান্সমিশন নেটওয়ার্ক প্রতিষ্ঠান বাহনের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন রাশেদ আমিন বিদ্যুৎ।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নেটওয়ার্কিং প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে রাশেদ আমিনের সর্বোত্তম সম্ভাব্য টেকনিক্যাল, টেকনো-এইচআর পরিবেশ কল্পনা, বিল্ডিং এবং মেইনটেনেন্স বিষয়ে গ্রাহক সেবায় ২০ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

কর্পোরেশন, ব্যাংক/ শাখা এবং খুচরাসহ ১ লাখ ব্রডব্যান্ড সংযোগের সর্বাধিক কার্যকারিতা, আপটাইম নিশ্চিত এবং কাটিং-এজ মাল্টি-মিডিয়াম (ফাইবার, রেডিও ইত্যাদি) তৈরি ও পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে রাশেদ আমিনের।

এর আগে তিনি লিংকথ্রি লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

রাশেদ আমিন ন্যাশনাল ব্যাংকে (ক্রেডিট কার্ড ডিভিশন) সিসটেম ইঞ্জিনিয়ার এবং নেটওয়ার্ক কম্পিউটিং লাইন লিমিটেড এ সিসটেম ইঞ্জিনিয়ার হিসেবেও কর্মরত ছিলেন।

রাশেদ আমিন বিদ্যুৎ দেশে ইন্টারনেট সেবাদানকারী সংস্থা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- আইএসপিএব‘র সহ সভাপতি, বিডিআইএক্স এর ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বাংলাদেশে নেটওয়ার্ক অপারেটর গ্রুপ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি শিক্ষাগত জীবনে ইউআইটিএস থেকে টেলিকমিউনিকেশনে মাস্টার্স (স্বর্ণ পদক) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজিক বিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

দীর্ঘ ছুটিতে দেশে আসা প্রবাসীদেরও ফোন রেজিস্ট্রেশন করতে হবে

বিদেশি সিম ব্যবহার করলেই জরিমানা, ভারতে আইফোন বিক্রিতে নতুন নিয়ম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।