সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে | চ্যানেল খুলনা

বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় শিশুসন্তানসহ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী ও আরেক সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক কুমিরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মা ও শিশু হলো রিতা সাধু (৩২) ও ছেলে সৌরভ সাধু (৩)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রিতার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী বড় মেয়ে। তাঁরা খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে পরিবারসহ যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে যাচ্ছিলেন তাঁরা। কুমিরা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বাস তাঁদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে সবাই সড়কে ছিটকে পড়েন। চালক না থেমে বাসটি রিতা সাধু ও তাঁর শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও শিশু মারা যান। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। তাঁকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি কলেজছাত্রীর, দিশেহারা পরিবার

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।