সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাবা-মায়ের বাড়ির রাস্তা বন্ধ করা সেই ছেলে গ্রেফতার | চ্যানেল খুলনা

বাবা-মায়ের বাড়ির রাস্তা বন্ধ করা সেই ছেলে গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাবা-মায়ের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে সেই ছেলে রফিকুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই এলাকার আব্দুল আজিজ ও সফিয়া বেগম দম্পতির ছেলে।
জানা গেছে, রফিকুল ঢাকায় একটি বেসরকারি অফিসে চাকরি করে প্রতিমাসে বাবা-মায়ের খরচের টাকা পাঠান। সম্প্রতি বাড়ি ফিরে পাঠানো টাকার হিসাব দাবি করলে বাবা-মায়ের সঙ্গে দ্বন্দ্ব হয় তার। একপর্যায়ে পাঠানো টাকা ফেরত চেয়ে বিভিন্ন সময় বাবা-মাকে মারধর করেন তিনি। এ নিয়ে বাবা আব্দুল আজিজ স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি।

গত ৯ জানুয়ারি টাকা ফেরত চেয়ে আবারও বাবা-মাকে মারধর করেন রফিকুল। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে আব্দুল আজিজ দেখতে পান তাদের চলাচলের রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে রফিকুল।

এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে গত সোমবার (১০ জানুয়ারি) স্থানীয় থানায় আবারও ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন বাবা আব্দুল আজিজ। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে রাতেই অভিযুক্ত ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, বাবা মাকে মারধর ও তাদের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে ছেলে রফিকুলকে গ্রেফতার করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।