সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাবার চেয়ে ছেলে সাড়ে ১২ বছরের বড়! | চ্যানেল খুলনা

বাবার চেয়ে ছেলে সাড়ে ১২ বছরের বড়!

অবিশ্বাস্য হলেও বাবার চেয়ে ছেলে সাড়ে ১২ বছরের বড়। আর এমন কাণ্ড ঘটেছে জাতীয় পরিচয়পত্রের কল্যাণে। সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাতীয় পরিচয়পত্রে বাবার বয়স ৪৮ বছর আর ছেলের বয়স ৬১ বছর দেখানো হয়েছে।

জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের আব্দুল মালেক ও তার বড় ছেলে আবু তাহেরের জাতীয় পরিচয়পত্রে এমন অসংগতি ধরা পড়েছে। বাবা আব্দুল মালেকের বয়স ৪৮ বছর ৫ মাস ১৯ দিন। ছেলে আবু তাহেরের বয়স ৬১ বছর ৭ দিন। সে হিসেবে বাবার চেয়ে ১২ বছর ৬ মাস ১৯ দিনের বড় ছেলে।

ছেলে আবু তাহের জানান, ভোটার তালিকার তথ্য সংগ্রহ করার সময় সংগ্রহকারীর ভুলে এমন অবস্থা হয়েছে। এখন তিনি ভুল সংশোধন করতে চান।

বয়সের এমন আজব পার্থক্য সংশোধন করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন তারা। নানা কাগজপত্র জমা দেয়ার বেড়াজালে বয়সটাই সংশোধন হয়নি। এ কারণে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

দোয়ারাবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দিন বলেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলে আমরা বুঝতে পারবো কোথায় কীভাবে ভুল হয়েছে। সংশোধনের জন্য আবেদন করলে ভুল সংশোধন করে দেয়া যাবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, ভোটার তালিকা তৈরি করার এমন ভুল হতে পারে। আবেদন করলে সংশোধন করা যাবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।