সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাবার কাছে ভালোবাসার চেয়ে বড় কর্তব্য | চ্যানেল খুলনা

বাবার কাছে ভালোবাসার চেয়ে বড় কর্তব্য

বাবার হাত ধরে ছোট মেয়েটি হাঁটতে শিখেছিল। ধীরে ধীরে বড় হওয়ার সময়ই পুলিশ বাবাকে দেখে ভালো লাগে এই পেশা।

বাবার দেখাদেখি মেয়েটি আজ পুলিশে বাবার চেয়ে বড় কর্মকর্তা। আর বাবা হলেন পুলিশের ইন্সপেক্টর।
পদমর্যাদায় মেয়ের অবস্থান বাবার ওপরে হওয়ায় পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি) কর্মরত অবস্থায় মেয়েকে দেখে স্যালুট দিয়ে বসলেন বাবা।
ভারতের অন্ধ্রপ্রদেশের ঘটনা এটি। সেখানকার সার্কেল ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন শ্যাম সুন্দর। অনেক বছর ধরেই পুলিশে কর্মরত আছেন তিনি। এর মধ্যে মেয়ে জেসি প্রশান্তিও যোগ দিয়েছেন পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি) হিসেবে। কর্মস্থলে মেয়ের সঙ্গে দেখা হতেই তাকে স্যালুট করলেন বাবা শ্যাম সুন্দর। দু’ইজনই পরে ছিলেন পুলিশের ইউনিফর্ম, মুখে ছিল হাসি। আর সেই ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রোববার (৩ জানুয়ারি) অন্ধ্রপ্রদেশ পুলিশের অফিশিয়াল টুইটার পেজ থেকে এ ছবি পোস্ট করা হয়।
শ্যাম সুন্দর সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত সম্পর্ক বাড়িতে। আর কর্তব্যরত অবস্থায় মেয়ে আমার সিনিয়র পোস্টে আছেন। তার প্রাপ্য সম্মান তাকে দিতে হবে। মেয়ের সঙ্গে দেশের জন্য কাজ করতে পারায় আমি গর্বিত।

এদিকে মেয়ে জেসি প্রশান্তি বলেন, বাবাকে দেখেই স্বপ্ন দেখেছি পুলিশে যোগ দিয়ে দেশের সেবা করার। আজকের এই অবস্থানে আসতে পেরেছি বাবার চেষ্টা ও সঠিক দিকনির্দেশনায়। বাবার ভালোবাসার আমার জন্য সৃষ্টিকর্তার বড় আশির্বাদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।