সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাজেট অধিবেশনে প্যানেল সভাপতি যারা | চ্যানেল খুলনা

বাজেট অধিবেশনে প্যানেল সভাপতি যারা

চ্যানেল খুলনা ডেস্কঃ শুরু হলো একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশন। বুধবার (১০ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ অধিবেশন শুরু হয়।

সংসদের বাজেট ও ৮ম অধিবেশন পরিচালনার জন্য বরাবরের মতো সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সভাপতিমণ্ডলীর মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধিবেশনের সভাপতিত্ব করবেন।
বাজেট অধিবেশন শুরুর পর স্পিকার সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সংসদ পরিচালনার জন্য সহযোগিতা চান স্পিকার।

এবারের বাজেট অধিবেশনের সভাপতিমণ্ডলীরা হলেন- মুহাম্মদ ফারুক খান, এ বি তাজুল ইসলাম, মহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও বেগম মেহের আফরোজ।

জানা যায়, অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক বসবে। আর দেড়টা পর্যন্ত অধিবেশ চালানোর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় সংসদের মুলতবি বৈঠক শুরু হবে। এরপর বাজেট ও অর্থ বিল উত্থাপন হবে। ১২ ও ১৩ জুন সংসদের বৈঠক মুলতবি রাখা হবে। ১৪ জুন রোববার সম্পূরক বাজেটের ওপর আলোচনা। এদিন থেকে প্রতিটি কার্যদিবস সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

১৫ জুন সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনা, নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাস। ১৬ জুন মঙ্গলবার ও ১৭ জুন বুধবার মূল বাজেটের ওপর আলোচনা।

১৮ থেকে ২১ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি। ২২, ২৩ ও ২৪ জুন বাজেটের ওপর আলোচনা। ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি। ২৯ জুন বাজেটের ওপর সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস। ৩০ জুন মূল বাজেট, ও নির্দিষ্টকরণ বিল পাস। ৮ অথবা ৯ জুলাই অধিবেশন সমাপ্তি।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনা: প্রধানমন্ত্রী

কর্ণফুলী নদীতে অভিযান : ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকিসহ আটক ১৬

বৈশাখের প্রথম দিনে যেমন থাকবে ঢাকায় আবহাওয়া

বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।