সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাজারে এবার ‘জাটকা’ পিয়াজ! | চ্যানেল খুলনা

বাজারে এবার ‘জাটকা’ পিয়াজ!

চ্যানেল খুলনা ডেস্কঃএতদিন জাটকা ইলিশের নাম শুনেছেন, দেখেছেন ও খেয়েছেন। কিন্তু কেউ কি কখনো ‘জাটকা পিয়াজ’ দেখেছেন? হ্যাঁ, এবার এমন কিছুই দেখা গেল।পিয়াজের বাজারে চলছে অস্থিরতা। দিন দিন পিয়াজের দাম বেড়েই চলেছে। দেশের কোথাও কোথাও সম্প্রতি পিয়াজের দাম উঠে ২৫০-৩০০ টাকা পর্যন্ত। তবে আজ কিছুটা কমে ২২০ থেকে ২৪০ টাকায় পাওয়া যাচ্ছে পিয়াজ।

তাই পিয়াজের এই সংকটের মুহূর্তে, সময়ের আগেই অপরিপক্ক পিয়াজ তুলে বিক্রি করে দিচ্ছেন চাষিরা।রাজধানীর গাবতলী ও মিরপুর এলাকায় খুচরা দোকানে ও ভ্যানে প্রতি কেজি এসব অপরিপক্ক পিয়াজ পাতাসহ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাইকারি  বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

স্বাভাবিক অবস্থায় এসব পিয়াজ প্রতি কেজি ৪০ টাকায় পাওয়া যায়।রবিবার সকালে বেশ কয়েকটি পিকআপে করে গাবতলী ও মিরপুরের বিভিন্ন বাজারে এসব পিয়াজ আনা হয় বলে জানা গেছে।কেউ কেউ মজা করে এগুলোকে ‘জাটকা পিয়াজ’ বলছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।