সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাট-১ আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন মতুয়া নেতা কপিল কৃষ্ণ মণ্ডল | চ্যানেল খুলনা

বাগেরহাট-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন মতুয়া নেতা কপিল কৃষ্ণ মণ্ডল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সংক্রান্ত জটিলতার কারণে বাগেরহাটের ৪ টি আসনে দেরিতে প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাগেরহাটের ৪ টি আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য নবীণ-প্রবীণ মিলে প্রায় ডজন খানেক প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়েছেন। এই চারটি আসন নিয়ে জেলা ব্যাপী ছিল তুমুল জল্পনা-কল্পনা।

তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে বাগেরহাট-১ (চিতলমারী–ফকিরহাট–মোল্লাহাট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল।

রবিবার (২১:ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কপিল কৃষ্ণ মণ্ডল তাঁর মনোনয়ন পাওয়ার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন। হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সংগঠনের নেতা হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন পাওয়ায় তিনি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

এর আগে গত কয়েকদিন ধরে হাট–বাজার, চায়ের দোকানসহ সর্বত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন—এ নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। দলের প্রার্থী ঘোষণা হওয়ার পর দলের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।