সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা | চ্যানেল খুলনা

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা

বাগেরহাট-১ আসনের (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ফকিরহাট কাজী আজহার আলী কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম।

এসময় সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত আলী ও নোমান আল মেহেদী, বিএনপি নেতা ফকির শহিদুল ইসলামসহ বিএনপির নেতাকর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন।

সংসদস্য সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে যা কিছু করার দরকার তাই করা হবে। অত্র অঞ্চলের জলবদ্ধতা নিরসন করা হবে। অত্র উপজেলা কৃষি ও মৎস্য অধ্যুষিত এলাকা।চাষীদের সুবিধার্থে এখানে হিমাগার তৈরী করা হবে। মাদক মুক্ত সমাজ গড়বো, বেকার যুবকদের কাজ দেওয়ার পাশাপাশি ভাল উদ্যোক্তা তৈরী করা হবে। ধানের শীষে ভোট দিয়ে সকলকে দেশ ও জাতির উন্নয়নে পাশে থাকার আহবান জানান তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।