সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাট কচুয়া হাসপাতালে রোগীর ওপর ধসে পড়ল ছাদ | চ্যানেল খুলনা

বাগেরহাট কচুয়া হাসপাতালে রোগীর ওপর ধসে পড়ল ছাদ

চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ছাঁদ ধসে আব্দুল মান্নান মীর (৮৪) নামের এক রোগী আহত হয়েছেন।শনিবার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।কচুয়া উপজেলা সদরের বাসিন্দা আব্দুল মান্নান মীর বৃহস্পতিবার (২২ আগস্ট) শ্বাস কষ্ট জনিত সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. বেলফার হোসেন বলেন, শনিবার রাতে আব্দুল মান্নান তার নির্ধারিত শয্যায় ঘুমিয়ে ছিলেন। রাতে হঠাৎ করে তার গায়ের ওপর ছাঁদের কিছু অংশ ভেঙে পড়ে। এতে তিনি মাথা ও বুকে আঘাত পান। খবর পেয়ে আমরা তাকে নিরাপদ স্থানে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। তিনি এখন শঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, আমাদের হাসপাতালের পুরুষ ও মহিলা দুইটি ওয়ার্ডই ঝুঁকিপূর্ণ বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা রোগীদেরও বলি যে এখানে থাকা ঝুঁকিপূর্ণ তারপরও রোগীদের অনুরোধে ওই ওয়ার্ডে আমাদের রোগী ভর্তি করতে হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামান বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা ভবনটির ব্যবহার বন্ধের সুপারিশ করেছেন। আমরা ভবনটি যাতে আর ব্যবহার না হয় সে বিষয়ে কাজ শুরু করেছি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।