সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে ২৭০০ ভিডিপি পরিবারের পাশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী | চ্যানেল খুলনা

বাগেরহাটে ২৭০০ ভিডিপি পরিবারের পাশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

জাকারিয়া শাওন:: বাগেরহাট জেলার ০৯ টি উপজেলার প্রতিটি উপজেলায় ৩০০ টি ভিডিপি পরিবারের মাঝে সর্বমোট ২৭০০ ভিডিপি পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা দিয়েছে বাগেরহাট জেলা কমান্ড্যান্ট কার্যালয়। দুপুরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান,সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ অত্র দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ,এনডিসি,পিএসসি,জি মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর নির্দেশনায় এবং মোল্লা আমজাদ হোসেন, পিএএমএস,পরিচালক, খুলনা রেঞ্জ, খুলনা এর সার্বিক তও¦াবধানে জেলা কমান্ড্যান্টের কাযার্লয়,বাগেরহাট এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।
এ সময় জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন , জেলা ব্যাপি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করণ, বহিরাগত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করণ এবং ত্রাণ কার্যক্রমে আনসার ও ভিডিপির দায়িত্বশীল ভূমিকার প্রশংসার দাবিদার। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করে সকলের মাঝে এ মানবিক সহায়তা তুলে দিয়ে তিনি আনসার ভিডিপির সাফল্য কামনা করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।