সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে হত্যা চেষ্টা, পিতার সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

বাগেরহাটে যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে হত্যা চেষ্টা, পিতার সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে মেয়েকে যৌতুকের দাবীতে নির্যাতনের প্রতিবাদে অসহায় পিতা সংবাদ সম্মেলন করেছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন,তার মেয়ে মাহফুজা বেগম ময়না(২৫) গত বছর আগে উপজেলার লালচন্দ্রপুর গ্রামের রশিদ বিশ্বাসের ছেলে হিরক বিশ্বাসের সাথে বিবাহ দেয়।বিবাহের পর থেকে আমার মেয়েকে প্রতিনিয়ত যৌতুকের টাকার জন্য নির্যাতন করে আসছে। ৮ আগষ্ট রাত ৮ টার দিকে আমার মেয়ের উপর আবারো অমানবিক নির্যাতন চালায় এবং শরীরে কেরোসিন ঢেলে হত্য চেষ্টা চালায়।স্থানীয় লোকদের সহযোগিতায় রক্ষা করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করলে হাসপাতালে ভর্তি করার অপরাধে রশিদ বিশ্বাস ও তার লোকজন আমাদের হেনস্তা করে এবং আমাদের ঘার ধাক্কা দিয়ে বের করে দেয়।পরে এব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি এজাহার করতে গেলে সেখানেও নানান প্রতিবন্ধকতার সৃষ্টি করে রশিদ বিশ্বাস। পরে স্থানীয় এক সাংবাদিকের সহযোগিতায় একটি এজাহার দিই। আমার মেয়ের উপর যে নির্যাতন চালানো হয়েছে আমি তার বিচার চাই।
উল্লেখ্য,ঘটনাটি ঘটার পর স্থানীয় গ্রাম পুলিশ দেলোয়ার বিশ্বাস-কে জানানো হলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ও ইউপি চেয়ারম্যান-কেও ভুল বুঝায়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।