সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে যুবদলের বিভাগীয় প্রতিনিধি দলের মতবিনিময় ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

বাগেরহাটে যুবদলের বিভাগীয় প্রতিনিধি দলের মতবিনিময় ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভার যুবদল ইউনিটের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে যৃবদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় প্রতিনিধি দল। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের মেইন রোড( থানর মোড়) বিএনপির দলিয় কার্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি আলী আকবর চুন্নু। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক আঃ জব্বার খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দীন ভূইয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক শামীম কবির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ত্যাগী ও সাহসী কর্মীদের মাধ্যমে উপজেলার সবক’টি ইউনিট যুবদলের কমিটি গঠন করা হবে। দুঃসময়ে যারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগের সাথে আতাত করে তাদেরকে দলে স্থান দেওয়া হবে না।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।