সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে মুজিব বর্ষের উপলক্ষে র‌্যালী ওবঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বাগেরহাটে মুজিব বর্ষের উপলক্ষে র‌্যালী ওবঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী ও বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে (১১ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে সরকারী-বেসরকারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। পরে স্বাধীনতা উদ্যানে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক আলোচনা সভায় বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, আওয়ামীলীগ নেতা ফিরোজুল ইসলাম,বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এমএমতিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,ও ভাইস চেয়াম্যান রেজাউল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার উর্দ্ধোতন কর্মকর্তারা।আলোচনা সভা ওর‌্যালীতে উপস্থিত ছিলেন। ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।