সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে চিকিৎসক,ব্যাংঙ্কারসহ আরও ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত | চ্যানেল খুলনা

বাগেরহাটে চিকিৎসক,ব্যাংঙ্কারসহ আরও ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে চিকিৎসক, ব্যাংঙ্কারসহ আরও ২২জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (২৭ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এরমধ্যে খুলনার ল্যাবে একজনের এবং যশোরের ল্যাবে ২১জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। গত ২৪ ও ২৫ জুন এই সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। রোববার (২৮ জুন) দুপুরে স্ব স্ব এলাকার আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ১৮৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল। এরমধ্যে ৬৬ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন উপজেলায়।
বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সুব্রত কুমার দাস বলেন, শনিবারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় চিকিৎসক, ব্যাংঙ্কারসহ আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ও ২৫ জুন সন্দেহভাজন এই রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্ব স্ব এলাকার আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। আক্রান্তদের শরীরে করোনার উপসর্গ না থাকায় তাদের বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছে চিকিৎসকরা। আক্রান্তরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন। এই নিয়ে বাগেরহাট জেলায় শিশু ও নারীসহ মোট ১৮৭ জন শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল। এরমধ্যে ৬৬ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।