সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে গ্রাম পুলিশ ইউনিয়নের পরিচিতি সভা | চ্যানেল খুলনা

বাগেরহাটে গ্রাম পুলিশ ইউনিয়নের পরিচিতি সভা

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী-কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নবগঠিত জেলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু। এসময়, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মোঃ আলী গাজী, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী-কর্মচারী ইউনিয়ন, বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা, সহ-সভাপতি শেখ মোঃ আঃ আউয়াল, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী-কর্মচারী ইউনিয়ন, বাগেরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম নয়ন, মোঃ জিয়া শেখ, তহমিনা আক্তার বেবীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গেল ১৮ জানুয়ারি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী-কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা শাখার ২৭ সদস্যের কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আগামী দিনে গ্রাম পুলিশ বাহিনীর বিভিন্ন দাবি আদায়ে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা শেখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।