সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা | চ্যানেল খুলনা

বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির যৌথ আয়োজনে শনিবার (৩০ অক্টোবর) দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হক।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহমুদ হাসান, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, পৌর কাউন্সিলর রেজাউর রহমান মন্টু প্রমুখ।
বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মূল স্লোগান হচ্ছে পুলিশই জনতা, জনতাই পুলিশ। এই স্লোগান নিয়ে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য সকলকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্য ধেতে পুলিশ ভীতি দূর হয়েছে। বাগেরহাটকে একটি সুন্দর ও মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা গঠনে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।