সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার | চ্যানেল খুলনা

বাগেরহাটে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

বাগেরহাটে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র অডিটোরিয়ামে জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেলের সভাপতিত্বে সেমিনারে ইলিশ আহরণকারী জেলে, আড়ৎদার, মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড ও গনমাধ্যমকর্মীসহ ১৫০ জন অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এ সেমিনারে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌসী আনসারী ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষনাপত্র তুলে ধরেন।
সেমিনারে আহরণকারী জেলে, আড়ৎদার, মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড ও গনমাধ্যমকর্মীরা তাদের বক্তব্যে, বঙ্গোপসাগরসহ সাগরের সাথে সংযুক্ত নদ-নদীতে প্রজনন মৌসুমে ইলিশ আহরণে ৬৫ দিনের অবরোধ, ২২ দিনের জাটকা ইলিশ নিধন প্রতিরোধ কার্যকর করা, প্রকৃত জেলেদের মৎস্য কার্ড প্রদান করা, ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের সরকারী প্রনোদনা ৪০ কেজি চাউল চাহিদার তুলনায় কমসহ বিভন্ন সমস্যা ও ইলিশ উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।