সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে ইট বোঝাই ট্রলি উল্টে নিহত ১ | চ্যানেল খুলনা

বাগেরহাটে ইট বোঝাই ট্রলি উল্টে নিহত ১

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ইট বোঝাই ট্রলি উল্টে শেখ সাদি (১৫) নামের এক তরুনের করুন মৃত্যু হয়েছে। সোমবার বিকালে বাগেরহাট সদর উপজেলার কাঠিগোমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। এসময় ওই ট্রলিতে থাকা চালক রায়হান মোল্লা (২০) আহত হয়েছে। নিহত সাদি ওই ট্রলির হেলপার হিসাবে কাজ করছিলেন। সাদি খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের এসহাক শেখের ছেলে। আহত রায়হান একই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, ট্রলি বোঝাই ইট নিয়ে যাওয়ার পথে কাঠিগোমতি সড়কে হঠাৎ ট্রলিটি উল্টে খাদে পড়ে যায়। এতে শেখ সাদি ও রায়হান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সাদিকে মৃত ঘোষনা করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।