সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল | চ্যানেল খুলনা

বাগেরহাটের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের বাসিন্দা প্রাক্তন গণপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম সেখ আলী আহম্মেদ এর সহধর্মিণী বাগেরহাটের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলী ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন।

তিনি বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেড়টার দিকে ফকিরহাটের আট্টাকা ঈদগাহ ময়দানে মরহুমার জানাযার নামাজ শেষে আট্টাকা জামে মসজিদের পাশে অবস্থিত স্বামীর কবরের পাশে তার দাফন কার্য সম্পন্ন হয়। তার জানাযা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলী ২৫ জানুয়ারী-২০০৯ থেকে ২৪ জানুয়ারী-২০১৪ পর্যন্ত ৯ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৪ থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি খুলনা মহিলা লীগের সভানেত্রী ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।