সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটের রাখালগাছি ইউপি চেয়ারম্যান আসনুর ইন্তেকাল | চ্যানেল খুলনা

বাগেরহাটের রাখালগাছি ইউপি চেয়ারম্যান আসনুর ইন্তেকাল

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আ,লীগ সভাপতি শেখ আবু শামীম আসনু ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিলো ৬৩ বছর । তিনি বেশ কিছু দিন ধরে বিভিন্ন ধরণের অসুস্থ্যতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারত থেকে চিকিৎসা নিয়ে আসার পর অসুস্থ্য হয়ে গত ৯ দিন ধরে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক সুস্থ্যতার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের সুব্যবস্থায় অসুস্থ্য রাখালগাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামীম আসনুকে উন্নত চিকিৎসায় জন্য গত ১০ জুন বিকালে এয়ার এ্যাম্বুলেন্সে যোগে খুলনা থেকে ঢাকায় পিজি হাসপাতালে নেওয়া হয়েছিলো। পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খরব শুনে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরহুমের বিদ্রোহী আত্মার দাফন কাপন করার জন্য ঢাকা থেকে তার নিজ বাড়ী আনা হচ্ছে। আগামীকাল সকাল ১০ টায় সুগন্ধি নোনামাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।