সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলা ভাষাকে আরও এগিয়ে নিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

বাংলা ভাষাকে আরও এগিয়ে নিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা হিসাবে বিশ্বে সমাদৃত। এই ভাষাকে আরও এগিয়ে নিতে আমাদেরকে এই ভাষার শুদ্ধচর্চা করতে হবে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলা ভাষা ব্যবহারের সময় আমাদেরকে সচেতন হতে হবে। শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানান লেখার ওপর গুরুত্ব দিতে হবে। শুদ্ধ চর্চার মধ্য দিয়েই এই ভাষাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

প্রতিমন্ত্রী এ সময় শিক্ষার্থীদের মাতৃভাষায় আরও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রাফিউল আলম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

অপ্রতিম হত্যা মামলায় চারজন গ্রেপ্তার, মুঠোফোনও উদ্ধার

র‍্যাবের নতুন নাম এসআরবি, আজ থেকে শুরু কার্যক্রম

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন

‘গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ’: রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

রবি-বোরো মৌসুমে চাহিদার চেয়ে ১৫.৮৪ লাখ টন বেশি সার প্রস্তুত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।