সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলার মোড় যুব মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দেড়শ পরিবারে সবজি বিতরণ | চ্যানেল খুলনা

বাংলার মোড় যুব মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দেড়শ পরিবারে সবজি বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃকরোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে নগরীর খালিশপুর ১০নং ওয়ার্ডে বাংলার মোড় এলাকায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলার মোড় যুব মানব কল্যাণ সংস্থা। রবিবার বিকালে স্থানীয় নিম্ন আয়ের প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির সভাপতি বিশিষ্ট জ্বালানী তেল ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান।
এসময় তিনি বলেন, আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। । আমরা কয়েকদিনের ভিতর ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করবো।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থাটির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ শেখ, রনি. এনিরুল, শামীম, নয়ন, মিঠুন, সালাম শেখ, এনামুল, শান্ত, আকাশ, সাগর, ইউসুফসহ প্রমুখ।
উল্লেখ্য বাংলার মোড় যুব মানব কল্যাণ সংস্থা ৬৫জন সদস্য নিয়ে ২০১৯ সালে স্থানীয় যুবকদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।