সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলার মোড় যুব মানব কল্যাণ সংস্থার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান | চ্যানেল খুলনা

বাংলার মোড় যুব মানব কল্যাণ সংস্থার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে চলছে কার্যত লকডাউন। নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত সকল দোকান বন্ধ করা হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
এমন পরিস্থিতিতে নগরীর খালিশপুর বাংলার মোড় এলাকায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলার মোড় যুব মানব কল্যাণ সংস্থা। মঙ্গলবার (৭ এপ্রিল) নগরীর খালিশপুর বাংলার মোড় এলাকায় স্থানীয় খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক, অসচ্ছল দোকানদার, নিম্ন আয়ের শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে ধারাবাহিকভাবে এ খাদ্য সমগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির সভাপতি বিশিষ্ট জ্বালানী তেল ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সংস্থাটির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ শেখ, রনি. এনিরুল, শামীম, নয়ন, মিঠুন, সালাম শেখ, এনামুল, শান্ত, আকাশ, সাগর, ইউসুফসহ প্রমুখ।
উল্লেখ্য বাংলার মোড় যুব মানব কল্যাণ সংস্থা ৬৫জন সদস্য নিয়ে ২০১৯ সালে স্থানীয় যুবকদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।