সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলার ম্যানেজার বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ | চ্যানেল খুলনা

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলার ম্যানেজার বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

রামপাল প্রতিনিধি :: বাগেরহাটের মোংলার বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজারের বিরুদ্ধে এক ব্যাক্তিকে চাকরি দেয়ার নাম করে অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী রামপালের বাইনতলা গ্রামের হুমায়ূন কবির প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। জানাগেছে, গত ইংরেজি ২২-০৭-২০২০ তারিখ মাষ্টার রোলে চাকরি দেওয়ার কথা বলে হতদরিদ্র হুমায়ুন কবিরের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলা শাখার ম্যানেজার মো. জসীম উদ্দিন। পরে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় হুমায়ুন কবির টাকা ফেরত চান ওই কর্মকর্তার কাছ। এ নিয়ে তিনি স্বাক্ষীসহ দেনদরবার করে ও কোন সুরাহা করতে পারেননি। অভিযোগের বিষয়ে মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজার মো. জসীম উদ্দিনের কাছে তার ব্যাবহৃত মুঠো ফোনে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি অভিযোগকারীকে চিনিই না। এ ব্যাপারে মংলা থানার এএসআই রুহুল আমীনের কাছে জানতে চাইলে তিনি জানান, ওসি অভিযোগ নিষ্পত্তির জন্য ওই করপোরেশনের উর্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে বলেছেন যেহেতু বিষয়টি অর্থ সংক্রান্ত।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।