সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হ‌লেন শাহজাহান ঢালী | চ্যানেল খুলনা

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হ‌লেন শাহজাহান ঢালী

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংক পরিদর্শন বিভাগ-১ এর উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান ঢালী।

সোমবার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থে‌কে এ তথ্য জা‌না‌নো হ‌য়ে‌ছে। ৭ মার্চ এক নির্দেশে তাকে পদোন্নতি প্রদানপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে আবকাশিক হিসেবে বহাল করা হয়েছে।

মোহাম্মদ শাহজাহান ঢালী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্স শেষ করার পর ১৯৮৯ সালে সরাসরি অফিসার পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ-১ সহ বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের বিভিন্ন বিভাগে সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি দাপ্তরিক ও ধর্মীয় কাজে মালয়েশিয়া, শ্রীলংকা ও সৌদি আরব ভ্রমণ করেছেন। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।