সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশ পুলিশ জনগণের আশা আকাঙ্খার প্রতীক | চ্যানেল খুলনা

বাংলাদেশ পুলিশ জনগণের আশা আকাঙ্খার প্রতীক

বাংলাদেশ পুলিশের ৫৬ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের ৮৪০ প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। পরে তিনি কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে ট্রফি তুলে দেন। ব্যাচের সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসি মধুসূদন সূত্রধর শুভ , একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি জাহিদ হাসান এবং মাঠ বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসি মো. রাব্বি মিয়া।

রিক্রুট কনস্টেবলদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী এবং জনগণের আশা আকাঙ্খার প্রতীক। সেটা যেন আপনাদের কাজের দক্ষতার মাধ্যমে প্রকাশ পায়। কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
তিনি, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে আহ্বান জানান।
সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।