সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের সেক্রেটারি অব স্টেটকে অনুরোধ | চ্যানেল খুলনা

বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের সেক্রেটারি অব স্টেটকে অনুরোধ

সেনেগালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি অব স্টেট আনা ইসাবেল জাভিয়ের। স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) সেনেগালের রাজধানী ডাকারে ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা’ শীর্ষক সম্মেলনের সাইড লাইনে তারা সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাতে প্রতিমন্ত্রী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসীকে আশ্রয় দিয়ে পর্তুগালের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দক্ষ ও আধা-দক্ষ উভয় ধরনের কর্মী নিয়োগ বাড়াতে অনুরোধ করেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন এবং পর্তুগালকে আরও বেশি বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান। তারা খেলাধুলা, সংস্কৃতি ও নারী ক্ষমতায়নের মতো ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করেন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলার বিষয়ে মতবিনিময় করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।