সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশে আর কয়জন পিকে হালদার আছে?-সংসদে ক্ষোভ | চ্যানেল খুলনা

বাংলাদেশে আর কয়জন পিকে হালদার আছে?-সংসদে ক্ষোভ

সাড়ে ৩ হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া পিকে হালদারকে ধরে আনার দাবি উঠেছে জাতীয় সংসদে। সংসদের বিরোধী দলীয় হুইপ অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি বলেছেন, অর্থনৈতিক অবস্থা যত ভালো হচ্ছে দুর্নীতিও তত বেড়ে যাচ্ছে। এটা কঠোরভাবে দমন করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে আর কয়জন পিকে হালদার আছে, দুর্নীতি দমন বিভাগকে তাদের খোঁজে বের করতে হবে।

মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির এ নারী সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, কানাডায় থাকা পিকে হালদারকে যেভাবেই হোক ধরে এনে তাকে এই দেশে যেন কঠোর শাস্তি দেয়া হয়। কারণ, এত টাকা নিয়ে যদি বাইরে চলে যেতে পারে, তাও আবার বান্ধবীদেরকে নিয়ে। তাকে যদি আনা না হয় এবং শাস্তি না দেয়া হয় তাহলে ভবিষ্যতে উদাহরণ হয়ে থাকবে, অনেকেই এভাবে বিদেশে টাকা নিয়ে চলে যাবে।

তিনি বলেন, অনেক মেয়ে পিকে হালদারের বান্ধবী হতে না পেরে আফসোস করছে। কারণ তারা (পিকে হালদারের বান্ধবীরা) এত (পরিমাণ) টাকা পেয়েছে।

রওশন আরা মান্নান এমপি বলেন, হলমার্কের এমডি কাশিমপুর জেলখানায় তার বান্ধবীকে নিয়ে যেভাবে ফ্রিলি ঘুরাফেরা করছে, মনে হয় যেন একটা বিয়ে বাড়ি। এগুলো বন্ধ করতে হবে। সে টাকা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো সেখানে আয়োজন করেছে। আর এই টাকাগুলো যদি তার নিজের হতো, তাও একটা কথা ছিল। এই টাকাগুলো ব্যাংকের লোন, ব্যাংকের কোটি কোটি টাকা নিয়ে তারা এভাবে বান্ধবীদের পেছনে খরচ করছে। এর সুষ্ঠু বিচার হওয়া দরকার। এগুলো বন্ধ না হলে ব্যাংকের দুর্নীতিও বন্ধ হবে না, মানুষের দুর্নীতিও কমবে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।