সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় | চ্যানেল খুলনা

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এই কথা স্পষ্ট করেছেন।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কিছু ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, তার জবাবে এই মন্তব্য আসে।

ভারতীয় মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তাদের দেশের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে তাদের আগের অবস্থানই বহাল রয়েছে।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি সহায়ক বা অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি ভারত সরকারের কাছে শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে এবং ঢাকা এখন এ বিষয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় রয়েছে।

জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কূটনীতিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের প্রধানন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়গুলো খতিয়ে দেখছে ভারত। স্বামীর যাবজ্জীবন

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক চায় ভারত

‘আমার শান্তিতে নোবেল পাওয়া উচিত’ ট্রাম্প

মৃত্যুদণ্ডের ইনজেকশনেও বেঁচে গেলেন ক্রিস্টিয়া, কথা বলছেন হাসপাতালে

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তে অবদানে পদার্থে নোবেল পেলেন হালজেন

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।